০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের মিছিলে হামলা আহত ২০

ঢাকা : গুলিস্তানে চাঁদাবাজির প্রতিবাদে জামায়াতের মিছিলে হামলা, আহত অন্তত ২০।রাজধানীর গুলিস্তানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিলে হামলার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় কর্মীদের বিরুদ্ধে। শনিবার (৪ জুলাই) বিকেলে গুলিস্তানের ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনায় পর ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন জামায়াতের নেতাকর্মীরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মীরা দীর্ঘদিন থেকে রাজধানীর গুলিস্তান এলাকায় চাঁদাবাজি ও দখলবাজি করছে। সেখানকার ব্যবসায়ীদের অনুরোধে শনিবার স্থানীয় জামায়াত নেতা-কর্মীরা রাজধানীর ফুলবাড়িয়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল আহ্বান করলে স্থানীয় ব্যবসায়ীরা জড়ো হয়। ওই সময় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়।

জামায়াতের দাবি হামলার ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে ৩ জন ছুরিকাহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

জামায়াতের মিছিলে হামলা আহত ২০

আপডেটের সময় : ০২:৩৩:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬