০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি খাল দখল করে খামার নির্মাণ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনসা এলাকায় সরকারি খাল দখল করে খামার নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইব্রাহীমের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, চরমনসার মেহের আলী মিঝি বাড়ির বাসিন্দা ইব্রাহীম (পিতা: রফিক উল্ল্যা) সরকারি খালের একটি অংশ দখল করে সেখানে খামার নির্মাণ করছেন। স্থানটি চটকি সাঁকোর আগে প্রধান সড়কের পশ্চিম পাশে অবস্থিত।

স্থানীয়দের দাবি, খালটি এলাকার পানি নিষ্কাশন ও কৃষি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খালের ওপর স্থাপনা নির্মাণের ফলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং কৃষিজমিতে ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি সম্পত্তি দখলমুক্ত করে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

সরকারি খাল দখল করে খামার নির্মাণ

আপডেটের সময় : ০৪:২৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬