(রায়পুর -লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর জেলার রায়পুরে একই পরিবারের মা ও তার তিন মেয়েকে নৃ’শং’সভাবে কু’পি’য়ে হ’ত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারের পরিচয় পাওয়দ গেছে । রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এই ব’র্ব’রো’চিত ঘটনা ঘটানোর পর পালানোর সময় স্থানীয় জনতার গণপিটুনিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।
গণপিটুনিতে নিহত ঘাতক অন্তর মজুমদার নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার কার্তিক মজুমদারের ছেলে। সে রায়পুর পৌর এলাকায় একজন ভ্রাম্যমাণ ফল বিক্রেতা হিসেবে কাজ করত। দীর্ঘ দিন ধরে সে ওই অঞ্চলের বিভিন্ন স্থানে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিল। যে ভবনে এই হ’ত্যাকাণ্ড ঘটেছে, অন্তর মজুমদারও সেই একই ভবনের একটি কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। প্রতিবেশী হওয়ার সুবাদে ওই পরিবারের যাতায়াত এবং দৈনন্দিন রুটিন সম্পর্কে তার আগে থেকেই ধারণা ছিল বলে ধারণা করা হচ্ছে।২৫ জুন (বৃহস্পতিবার) সকালে অন্তর মজুমদার ধারালো অ’স্ত্র নিয়ে ওই বাসায় প্রবেশ করে মা শাহিনুর বেগম এবং তার তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার ও শিফা আক্তারকে এলোপাতাড়ি কু’পি’য়ে জ’খ’ম করে। ঘটনাস্থলেই মা ও দুই মেয়ে মারা যান এবং পরে চিকিৎসাধীন অবস্থায় আরেক মেয়ের মৃ’ত্যু হয়। নি’ষ্পা’প নারীদের এমন নৃ’শং’সভাবে হ’ত্যার পর অন্তর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশের ক্ষুব্ধ জনতা তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করলে সেখানে তার মৃ’ত্যু হয়।
রিপোর্টারের নাম 








