০৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাল দখলের সংবাদ প্রকাশের পর উচ্ছেদ

(লক্ষ্মীপুর):লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরমনসা এলাকায় সরকারি খাল দখল করে খামার নির্মাণের অভিযোগে সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নিয়েছে উপজেলা প্রশাসন।

জানা যায়, চরমনসা এলাকার মেহের আলী মিঝি বাড়ির বাসিন্দা ইব্রাহীম সরকারি খাল দখল করে খামার নির্মাণ করেছেন বলে স্থানীয়দের অভিযোগ ছিল।

বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা প্রশাসনের নজরে আসে। সংবাদ প্রকাশের পরপরই লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

রোববার (১৪ জুন) উপজেলা প্রশাসনের উদ্যোগে ঘটনাস্থল পরিদর্শন করে ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা জসীম উদ্দিন সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “সরকারি খাল, জলাশয় ও খাস জমি দখলের কোনো সুযোগ নেই। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় সরকারি খালটি দখলমুক্ত হয়েছে। তারা ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখার দাবি জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাল, জলাশয় ও খাস জমি দখলের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

খাল দখলের সংবাদ প্রকাশের পর উচ্ছেদ

আপডেটের সময় : ০৮:৩১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬