০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি -আওয়ামীলীগ সংঘ*র্ষে আহত ১০

নোয়াখালী : নোয়াখালীতে বিএনপি-আওয়ামী লীগ সং/ঘ*র্ষ, অ*গ্নি*সংযোগ ও ভা*ঙচুর; আ*হত ১০ জন!
নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের পশ্চিম শুল্লকিয়া গ্রামে বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৬ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বিএনপি, ছাত্রদল ও আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় আওয়ামী লীগের একটি কার্যালয় এবং বিএনপি কর্মীদের একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এছাড়া কয়েকটি মোটরসাইকেল ও একটি বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে কালাদরাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহদাত উল্যাহ সেলিম এবং নোয়াখালী শহর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হৃদয় রয়েছেন। গুরুতর আহত হৃদয়কে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও র‌্যাব ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

বিএনপি -আওয়ামীলীগ সংঘ*র্ষে আহত ১০

আপডেটের সময় : ১২:৫২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬