০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন জামায়াতে যোগদান

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। তিনি ২০২৫ সালের ১৯ আগস্ট থেকে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

শনিবার (১৬ মে) রাতে মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত যুব ও সুধী সমাবেশে তিনি দলের আদর্শ ও কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন এবং ওই সমাবেশেই সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন।

মতলব পৌরসভার সেক্রেটারি মো. কবির হোসেন দেওয়ান ও যুব বিভাগের সেক্রেটারি মো. ইদ্রিস খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী, পৌর জামায়াতের আমির মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান, সেক্রেটারি দেওয়ান কবির হোসেন, পেশাজীবীর সভাপতি রেদওয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।

বক্তারা বলেন, দেশ ও সমাজ গঠনে আদর্শিক ও মানবিক নেতৃত্ব প্রতিষ্ঠায় সকল শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীনের এই যোগদান স্থানীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সদ্য যোগদানকৃত মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন প্রধান বলেন, আল্লাহর আইন ও কোরআন সুন্নাহর ভিত্তিতে এই দেশ-রাষ্ট্র পরিচালনা হোক। এই প্রত্যাশায় আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছি। আমি কোনো রাজনৈতিক দলে ছিলাম না। আমার জীবনে আমি কোনো অন্যায়ের সাথে জড়িত ছিলাম না। ভবিষ্যতে নিজের ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে কোরআন ও সুন্নাহর উপর থাকতে চাই।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

মুক্তিযোদ্ধা কমান্ডার ইঞ্জিনিয়ার মো. জসিমউদ্দীন জামায়াতে যোগদান

আপডেটের সময় : ০৪:৫৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬