(কমলনগর লক্ষ্মীপুর): জেলার কমলনগর হাজিরহাটে বজ্রপাতে লিমা আক্তার(১৮)নামের এক কোরআনে হাফেজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৭ মে বৃহস্পতিবার দুপুর ২.৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজা উপজেলার হাজির হাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে সাতদরুন এলাকার আব্দুর
রব হাওলাদার বাড়ির ইউসুফ আলী খোকনের মেয়ে। সে স্থানীয় একটি মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেছিলেন।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় আজ দুপুরে গুঁড়িগুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পিছনে একটি গাছের নিচে দাঁড়িয়ে ছিল। তখন হঠাৎ বজ্রপাতের আঘাতে পুরো শরীর ধোঁয়ার মতো হয়ে যায়।ঐ সময় আশপাশের লোকজন দৌড়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিলে ওখানে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।একজন পবিত্র কোরআনের হাফেজার এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকেরছায়া নেমে এসেছে। হাজিরহাট বাজারের মাছ ব্যবসায়ী ইউসুফ আলী খোকনের বঠ মেয়ে নিহত লিমা।গত ৫ মাস পূর্বে তাও হঠাৎ করে খোকনের স্ত্রী মারা গেছে।
এদিকে ৫ নং ওয়ার্ডে বাদশা মিয়া সমাজে আমির হোসেনের ছেলে হৃদয় বৃষ্টির মধ্যে সয়াবিন আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়। আত্মীয় স্বজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হসপিটাল পাঠায়েছে। ।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।সেই সঙ্গে বৈরী আবহাওয়ায় বজ্রপাত থেকে বাঁচতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কমলনগর বজ্রপাতে নিহত ১, আহত ১
-
রিপোর্টারের নাম - আপডেটের সময় : ১২:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- ১৫৭ টাইম ভিউ
ট্যাগ:










