০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা

নড়াইল: নড়াইলের একটি পেট্রোল পাম্পে তেল না পাওয়ায় পাম্পের ম্যানেজার ও এক কর্মীকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছে এক চালকের বিরুদ্ধে। এতে পাম্পের ম্যানেজার নাহিদ ঘটনাস্থলেই নিহত হন, আর গুরুতর আহত পাম্পের কর্মী জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত ২টার সদর উপজেলার তানভীর ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী এবং পাম্পের সিসিটিভি ফুটেজ সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার দিকে ওই পাম্পে তেল নিতে যান অভিযুক্ত ট্রাকচালক। তিনি সিরিয়াল ভেঙে তাকে তেল দেওয়ার জন্য বলেন। কিন্তু পাম্পের ম্যানেজার নাহিদ ও কর্মী জিহাদুল লাইনে থেকে তেল নেওয়ার জন্য বললে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ট্রাকচালক তাদের হত্যার হুমকিও দেন।

রাত ২টার দিকে ওই ট্রাকচালক তেল পাওয়ার আগেই পাম্পের তেল শেষ হয়ে যায়। এতে তিনি আরও ক্ষিপ্ত হন। ২টা ১০ মিনিটের দিকে নাহিদ ও জাহিদুল পাম্প থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ট্রাকচালক তাদের চাপা দিয়ে পালিয়ে যান।

এ সময় স্থানীয়রা নাহিদ ও জাহিদুলকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় জাহিদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

তেল পাম্পের ম্যানেজারকে ট্রাক চাপায় হত্যা

আপডেটের সময় : ০৩:১৫:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬