০৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১৭৭ টাইম ভিউ

ডেস্ক নিউজ :ঢাকা -চট্টগ্রাম মহাসড়কে মর্মান্তিক দূর্ঘটনা! ঘটনাটি ঘটেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে। এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল একটি প্রাইভেটকার। মহাসড়কের কালাকচুয়া এলাকায় মিয়ামি হোটেলের সামনে পৌঁছালে চট্টগ্রামমুখী ‘স্টার লাইন’ পরিবহনের একটি বাস প্রাইভেটকারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন মুফতি আব্দুল মমিন, মাওলানা ফয়সাল আহমাদের ভগ্নিপতি, ঝর্ণা বেগম (বোন), লাবিবা (ভাগনি) এবং আবরার (ভাগনে)। প্রাইভেটকার চালক জামালের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও ফায়ার সার্ভিস আহত দুইজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও একজনের মৃত্যু হয়। বর্তমানে আরশাদ নামের একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মবিন জানান, বাসটি ফেলে চালক পালিয়ে গেছে। পুলিশ বাসটি জব্দ করেছে এবং ঘাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহগুলো আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

আপডেটের সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬