০৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গলা কেটে হত্যা চেষ্টায় গ্রেপ্তার ১

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ১৭৯ টাইম ভিউ

কমলনগরে তুচ্ছ ঘটনার জেরে চাচাতো ভাইকে গলা কেটে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১
কমলনগর -লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন চাচাতো ভাইকে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ১ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ড মইরার বাপের স্কুল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন কাঠমিস্ত্রি দুলাল (৩৪)। তিনি একই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি দেওয়ার বিষয়কে কেন্দ্র করে তার সঙ্গে চাচাতো ভাই মইন উদ্দিন সুমনের (৪০) কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিরোধের জেরে সুমন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে দুলালের গলার ডান পাশে আঘাত করে তাকে জবাই করে হত্যার চেষ্টা করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুলালকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।

গ্রেপ্তার হওয়া অভিযুক্ত একই বাড়ির আলী আজ্জম ও আফিয়া বেগমের ছেলে মইন উদ্দিন সুমন (৪০)।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

গলা কেটে হত্যা চেষ্টায় গ্রেপ্তার ১

আপডেটের সময় : ০৪:২০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬