০৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

ডেস্ক নিউজ : নিজ কক্ষে কর্মচারীর ছুরিকাঘাতে আহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা মারা গেছেন।

আজ বুধবার (৪ মার্চ) বিকেল ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আরএমও ডা. ইমাম হোসাইন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে আসমা সাদিয়া লুনার গলায় ছুরি চালিয়েছেন ফজলু নামে এক কর্মচারী। পরে নিজের গলায়ও ছুরি চালিয়েছেন একই বিভাগের সাবেক এই কর্মচারী। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অন্তর্ভুক্ত সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যানের রুমে এই ঘটনা ঘটেছে।

খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। বিশ্ববিদ্যালয় মেডিক্যালে নেয়ার পর আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত

আপডেটের সময় : ০৩:৩৭:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬