০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ইরা হত্যাকান্ডে প্রধান আসামী গ্রেফতার

চট্টগ্রাম : চট্টগ্রামে শিশু ইরা হত্যাকাণ্ডে মূল আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানিয়েছে পুলিশ।

আজ (মঙ্গলবার) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

আজ ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু ইরার। এর আগে শনিবার সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরাতে। আর যে জায়গা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে, সেখান থেকে তার বাড়ি অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। সেখান থেকে শিশুটির একা এত দূরে আসা সম্ভব নয়। কেউ হয়তো ফুসলিয়ে শিশুটিকে সেখানে নিয়ে এসেছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শিশু ইরা হত্যাকান্ডে প্রধান আসামী গ্রেফতার

আপডেটের সময় : ০১:৩৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬