০৫:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ

ডেস্ক নিউজ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মৃত্যুর পর স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমান মাসুদ।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত এবং জেলা নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে রোববার দুপুরেই তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

মাসুদুর রহমান মাসুদ শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফশিল ঘোষণা করা হয়। নতুন তফশিল অনুযায়ী- আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী মাসুদ

আপডেটের সময় : ০২:৫২:৫৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬