১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা হ্যাঁ ভোটের পক্ষে ইসিকে নজরুল ইসলাম খান

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৮৭ টাইম ভিউ

ডেস্ক নিউজ : আসন্ন নির্বাচন ও সংবিধান সংস্কারের প্রশ্নে গণভোট আয়োজিত হলে বিএনপি তাতে ইতিবাচক সাড়া দেবে বলে মন্তব্য করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, আমরা সবার আগে সংস্কার চেয়েছি। গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়াই বিএনপির সিদ্ধান্ত।

১৩ জানুয়ারী মঙ্গলবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বরাবরই রাষ্ট্রের গুণগত সংস্কারের পক্ষে। আমরা জাতীয় সংসদে নারীদের আসন বৃদ্ধির প্রস্তাব দিয়েছি।

এদিন বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নজরুল ইসলাম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ। নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। বিএনপি নেতা রুহুল কুদ্দুস কাজল।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্যান্য নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

আমরা হ্যাঁ ভোটের পক্ষে ইসিকে নজরুল ইসলাম খান

আপডেটের সময় : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬