১১:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরে সড়কে ঝরল ৪ প্রাণ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১০৩ টাইম ভিউ

ডেস্ক নিউজ :পুঠিয়া ঝলমলিয়া রাজশাহীতে সাত সকালে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাক বাজারের ভেতরে ঢুকে উল্টে যায়। এতে ৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৭টা ৫০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ৭টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ২ কিলোমিটার। বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। পুঠিয়া ফায়ার স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার স্টেশনের ১টি ইউনিট উদ্ধারকাজ করছে।

এ ঘটনায় ৪ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

নতুন বছরে সড়কে ঝরল ৪ প্রাণ

আপডেটের সময় : ০৪:০৮:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬