০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একটি সুন্দর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর গড়ে তুলতে চাই -নবাগত জেলা প্রশাসক

লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসানের সাথে জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খ্রিসা।
সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদউদ্দিন চৌধুরী হ্যাপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি ক্যাপ্টেন (অব.) ইব্রাহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট হাফিজুর রহমান, সাবেক সনাক সভাপতি অধ্যাপক জেড এম ফারুকী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামাল উদ্দিন হাওলাদার, প্রেসক্লাবের সম্পাদক সাইদুল ইসলাম পাবেলসহ বিভিন্ন পেশাজীবী, সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় আলোচকরা জেলার সার্বিক সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো ছিল লাইসেন্সবিহীন ইটভাটা স্থায়ীভাবে বন্ধ, মাদক নিয়ন্ত্রণ ও চাঁদাবাজদের দমন, সরকারি জমি, খাল ও রাস্তা দখলমুক্তকরণ, জেলা জুড়ে সড়ক যোগাযোগের দুরবস্থা দূরীকরণ, পাসপোর্ট, বিআরটিএ, নির্বাচন ও ভূমি অফিসে হয়রানি বন্ধ, সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট নিরসন, সরকারি চিকিৎসকদের অফিস সময় প্রাইভেট হাসপাতালে রোগী দেখা বন্ধ, শিক্ষা অফিসে শূন্যপদ পূরণ, সড়কে ওজন স্কেল স্থাপন, মজু চৌধুরীর হাট এলাকায় বালুবাণিজ্য ও ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ, সরকারি অফিসে ঘুষ, দুর্নীতি ও টেন্ডারবাজি বন্ধ করার দাবি জানান।

বক্তারা বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার না করে সাদাকে সাদা, কালোকে কালো-এমন ন্যায়ভিত্তিক প্রশাসনই জেলার মানুষের প্রত্যাশা।
জেলা প্রশাসক এস. এম. মেহেদী হাসান উপস্থিত সবার মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সকলকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর গড়ে তুলতে চাই। এই কাজে সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

একটি সুন্দর, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত লক্ষ্মীপুর গড়ে তুলতে চাই -নবাগত জেলা প্রশাসক

আপডেটের সময় : ০৪:৪২:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫