০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তত্ত্ববধায়ক সরকার ফিরলেও নির্বাচন অন্তর্বর্তী সরকার করবে

ডেস্ক নিউজ : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানিতে বিএনপি আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার সামিল। বলেছেন, আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে।

বুধবার (০৫ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ঘণ্টাব্যাপী শুনানি হয়। এদিন নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি।

এর আগে, জামায়াতসহ আপিলকারীদের শুনানি শেষ হয়। আজই শুনানি শুরু করবেন রাষ্ট্রপক্ষ।

এদিন বিএনপির আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় ছিল জাতির সাথে প্রতারণার সামিল। আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংবাদ নির্বাচন হবে।

এর আগের শুনানিতে বিএনপির আইনজীবীরা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে রায় দেন।

জামায়াতে ইসলামী ও সুজনের পক্ষে শুনানিতেও আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আইনি যুক্তি তুলে ধরেন।

গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। দেয়া হয় আপিলের অনুমতি। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।

এর আগে ২০১১ সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের আপিল বিভাগ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

তত্ত্ববধায়ক সরকার ফিরলেও নির্বাচন অন্তর্বর্তী সরকার করবে

আপডেটের সময় : ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫