১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন বাহিনীর প্রধান যমুনায়

ঢাকা : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌ বাহিনীর প্রধানরা যমুনায় যাচ্ছেন বলে জানা গেছে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের এটি নিশ্চিত করেছেন যে, ড. ইউনূস এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের মধ্যে এই বৈঠকটি ১ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, এটি প্রধান উপদেষ্টার কল অন নয়। তিন বাহিনীর প্রধানরা নিজেরা আলোচনা করে প্রধান উপদেষ্টার কাছে যাচ্ছেন।

তিনি বলেন, ”প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানের বেশ আগে থেকে একটি বৈঠকের সিডিউল ঠিক করা ছিল। সেখানে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর সদস্যদের ডিপ্লয়মেন্ট [মোতায়েন] নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।”

তবে আজকের মিটিং কি বিষয়ে এবং কি আলোচনা হবে, সে সম্পর্কে তার কোন ধারণা নেই বলে জানান ওই কর্মকর্তা।

সূত্র আরও জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য তিন বাহিনীর প্রধানরা তাদের নিজ নিজ দপ্তর থেকে ইতিমধ্যে যমুনার উদ্দেশ্যে বের হয়েছেন

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

তিন বাহিনীর প্রধান যমুনায়

আপডেটের সময় : ০২:৩৭:৫২ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫