০২:১০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ১১৩ টাইম ভিউ

ডেস্ক নিউজ : সিলেটে ছুরিকাঘাতে নিজ বাসার ছাদে খুন হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের এক নেতা। ৩১ অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আবদুর রাজ্জাক দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক। তিনি দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম মৌলুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজ পড়ে বাসার ছাদে হাঁটতে উঠেন আবদুর রাজ্জাক। সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে বাসায় খুঁজে না পেয়ে ছাদে গিয়ে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৬টা থেকে ৯টার মধ্যে আবদুর রাজ্জাককে খুন করা হয়েছে। তার শরীরের
বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ছুরিকাঘাতে বুকে, তলপেটে, লিঙ্গ কাটা পড়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

আপডেটের সময় : ০২:১৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫