০৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাইলস্টোনে অবরুদ্ধ ২ উপদেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৯:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৬৯ টাইম ভিউ

ডেস্ক নিউজ : ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজ পরিদর্শন ও শিক্ষকদের সঙ্গে আলোচনা শেষে প্রতিষ্ঠানটি থেকে বের হতে পারছেন না আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। আজ২২ জুলাই মঙ্গলবার ১২টা ৩০ মিনিটে পুলিশি পাহারায় ভবন ৫ এর সামনে হ্যান্ড মাইকে কথা বলেন আসিফ নজরুল। এসময় সঙ্গে প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুর্ঘটনা কবলিত হায়দার আলী ভবন পরিদর্শন করেন দুই উপদেষ্টা। পরিদর্শন শেষে ভবন ৫ এ আসার পথে আসিফ নজরুলের পথ রোধ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। আসিফ নজরুল ভবনে ৫ পৌঁছানোর পর সেখানে যান শিক্ষা উপদেষ্টা।

অবরুদ্ধ আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যদের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের করে আনতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। এদিন দুপুর ১টার পর থেকে কলেজ প্রাঙ্গণে পুলিশ সদস্যের সংখ্যা বাড়তে থাকে। বেলা ৩টার আগে প্রস্তুত হয়ে লাঠি হাতে আরও বিপুল সংখ্যক পুলিশ, এপিবিএন সদস্যরা এই এলাকায় প্রবেশ করেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

মাইলস্টোনে অবরুদ্ধ ২ উপদেষ্টা

আপডেটের সময় : ০৯:৫২:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫