০৫:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থাকার আহবান –লক্ষ্মীপুরে এ্যানি

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

লক্ষ্মীপুর :লক্ষ্মীপুরে জেলা যুবদল কর্তৃক বিক্ষোভে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর কিছু কিছু দলের কুরুচিকর বক্তব্যে আমরা ব্যথিত হয়েছি। অথচ যে তারেক রহমান অতীতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ও নির্বাচনভিত্তিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তার বিরুদ্ধে এমন মন্তব্য কাম্য নয়।’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেছেন, প্রতিটি রাজনৈতিক দল ও নেতার উচিত, কর্মসূচি ও বক্তব্য দেয়ার সময় বাস্তবতা বিবেচনা করা এবং ভাষার শালীনতা রক্ষা করা। তিনি জানান, দলগুলো সত্যিকার অর্থে জনগণের রাজনীতির চর্চা করছে কিনা, তা দেখা জরুরি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে বিএনপি ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে কেন্দ্রীয় যুবদলের কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুর জেলা যুবদলের আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, ‘৫ আগস্টের ঘটনার পর কিছু কিছু দলের কুরুচিকর বক্তব্যে আমরা ব্যথিত হয়েছি। অথচ যে তারেক রহমান অতীতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন ও নির্বাচনভিত্তিক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন, তার বিরুদ্ধে এমন মন্তব্য কাম্য নয়।’

এ্যানি আরো বলেন, ‘এখনো সময় আছে। যেমন অতীতে সব দল একত্রে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করেছে, তেমনভাবে ঐক্যবদ্ধ থেকে দেশের ভবিষ্যৎ গড়তে হবে। যাতে মানুষ নিরাপদে, স্বাভাবিক পরিবেশে রাজনীতি করতে পারে।’

তিনি জানান, হাসিনার বিচার, নির্বাচন ও সংস্কারের মধ্য দিয়ে মানুষের মুখে হাসি ফিরিয়ে আনা সম্ভব। এ সময় তিনি বিএনপির রাজনীতির অনুপ্রেরণা হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বের কথাও উল্লেখ করেন।

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা প্রসঙ্গে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘যারা এই হামলা চালিয়েছে, তারা আওয়ামী লীগের সন্ত্রাসী। আমরা চাই, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।’

এর আগে বিকালে শহরের উত্তর তেমুহনী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। মিছিলটি দক্ষিণ তেমুহনী গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা যুবদল সভাপতি আবদুল আলিম হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমানসহ যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অতীতের ন্যায় ঐক্যবদ্ধ থাকার আহবান –লক্ষ্মীপুরে এ্যানি

আপডেটের সময় : ০৪:৪৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫