লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর সদর উপজেলার সুতারগোপ্টা বাজারে অবস্থিত ফাইভ স্টার স্কুল এন্ড কলেজে আজ ০১/০১/২০২৫ তারিখে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক অবক্ষয় রোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, এতে বিদ্যালয়ের ডিরেক্টর ও লক্ষ্মীপুর জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব সার্জেন্ট সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন : সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মেহরান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহ মোহাম্মদ এমরান, তোরাবগন্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তোরাবগন্জ শাখার ম্যানেজার আমজাদ হোসেন, স্কুলের দাতা সদস্য আজিজুল হক ফারুক বড় মিয়া, প্রমুখ,
ফাইভ স্টার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুহাম্মদ নোমান ছিদ্দীকীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইউসুফ হোসাইন, সুমাইয়া আক্তার সুরমী, সাদিয়া আফরোজ, আফরিন সুলতানা নুপুর, সালমা জাহান প্রমূখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় ১ম থেকে দশম শ্রেণির রোল ১ কে ১০০০ টাকা দামের ১০ টি চেক তুলে দেন ও শিক্ষার্থীদের নিয়ে নতুন বছরের আগমনী কেক কাটেন।
রিপোর্টারের নাম 









