০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চন্দ্রগঞ্জ আলিয়া মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। ৬ জুলাই সোমবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীবাহী সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা মাদ্রাসা শিক্ষার্থীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীর মাইজদীতে পাঠানো হয়েছে। তবে নিহত শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেটের সময় : ০১:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬