(রামগতি লক্ষ্মীপুর): লক্ষ্মীপুর রামগতি উপজেলার চর আবদুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসা শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ৩০ মে অনুষ্ঠিত হয়েছে “১ম পুনর্মিলনী ২০২৬”।
সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল ওয়ারেছ পাভেল, শাখা ব্যবস্থাপক (সোনালি ব্যাংক) সৈয়দ আহমদ শিপন, প্রভাষক (আরবি) গোলাম কিবরিয়া মিরাজ ও প্রভাষক (আরবি) জাফর ইকবাল মিঠু এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- চর আবদুল্লাহ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল হাকিম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল বাকী, আলেকজান্ডার ইউনিয়ন এর চেয়ারম্যান শামীম আব্বাস সুমন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব (চ্যানেল ২৪) মোঃ মাহতাব উদ্দিন মিনহাজ সহ সম্মানিত শিক্ষকমন্ডলী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও অত্র প্রতিষ্ঠানের ১৯৯৫ থেকে ২০২৬ ব্যাচের প্রতিনিধিগণ স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ শাফায়েত হোসেন রাসেল।
উক্ত পুনর্মিলনী অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে বিদায়ী ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী এবং কৃতি শিক্ষার্থী সম্মাননা স্মারক প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের পক্ষে ৩৩তম বিসিএস (শিক্ষা) মোঃ শাফায়েত হোসেন রাসেল ও ৪১তম বিসিএস মোঃ আবদুস সাত্তার নিরব তাদের সাফল্যের গল্প তুলে ধরে অনুজদের অনুপ্রাণিত করে বক্তব্য উপস্থাপন করেন।
২০০৩ ব্যাচের শিক্ষার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ নুরুল আমিন রাজু’র তত্ত্বাবধানে ও সার্বিক দিকনির্দেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী বক্তব্য উপস্থাপন করেন- সহকারী অধ্যাপক (ইংরেজি) আবদুল ওয়ারেছ পাভেল। তিনি এ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার ক্ষেত্রে মোঃ রাশেদুল ইসলাম সোহাগ ২০০৪, মেহেদী হাসান পারভেজ২০০৬, মিজানুর রহমান জাফর, আলম রাজা, মোঃ হাসনাইন, আবদুল মমিন নয়ন, আবরার মাসুদ, মোবারক হোসেন তারেক এবং সম্মানিত ডোনার সহ সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে অনতিবিলম্বে একটি এলামনাই এসোসিয়েশন গঠন ও একটি স্মরণিকা পুস্তক প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেন।
রিপোর্টারের নাম 









