০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফেরা হল না ৪ সহোদর ভাই’র

আন্তর্জাতিক ডেস্ক : ওমানে গাড়িতে থাকা অবস্থায় বাংলাদেশি চার সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী মাস্কাট থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় বুধবার (১৩ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে ওই এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দারাজারপাড়া এলাকার বাসিন্দা মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা আবদুল মজিদের ছেলে এবং চারজনই ওমানে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন। আগামী ১৫ মে তাদের দেশে ফেরার কথা ছিল। সেই প্রস্তুতির অংশ হিসেবে কেনাকাটা শেষ করে কর্মস্থলে ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

ওমান পুলিশের প্রাথমিক ধারণা, দীর্ঘ সময় গাড়ি চালু অবস্থায় থাকায় এসি থেকে নির্গত বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিশ্চিত হতে ময়নাতদন্ত ও মেডিকেল রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।

এ ঘটনায় রাঙ্গুনিয়ার বন্দারাজারপাড়ায় নেমে এসেছে শোকের ছায়া। একসঙ্গে একই পরিবারের চার ভাইয়ের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোক বিরাজ করছে।

ওমানে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

দেশে ফেরা হল না ৪ সহোদর ভাই’র

আপডেটের সময় : ০৩:৫১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬