কমলনগর : লক্ষ্মীপুরের কমলনগর ৩নং চরলরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর আলম মোরশেদের বাড়িতে গভীর রাতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, চাঁদাবাজির একটি মামলার বাদী হওয়ার জেরে সন্ত্রাসীরা এ হামলার চেষ্টা চালায়।
গত রাত আনুমানিক ১টার পর ৩টি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত তার বাড়ির সামনে এসে হামলার চেষ্টা করে বলে অভিযোগ করেন নুর আলম মোরশেদ। এ ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন।
নুর আলম মোরশেদ তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে জানান, তিনি ৩নং চরলরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে চাঁদাবাজির অভিযোগে দায়ের করা কমলনগর জিআর নং-৬৬/২৬ মামলার বাদী। মামলাটি তিনি মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব এবিএম আশরাফ উদ্দিন নিজান এবং উপজেলা বিএনপির নির্দেশনায় দায়ের করেন বলে উল্লেখ করেন।
তিনি আরও জানান, মামলার প্রধান আসামি ইতোমধ্যে গ্রেফতার হয়ে জেলহাজতে রয়েছেন। তবে মামলার পর থেকেই তিনি বিভিন্ন ধরনের হুমকি-ধমকি পেয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গভীর রাতে সংঘবদ্ধ সন্ত্রাসীরা তার বাড়িতে এসে হামলার চেষ্টা চালায় বলে তিনি অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে নুর আলম মোরশেদ লিখেছেন,
অত্যন্ত উদ্বেগের বিষয় হলো, আজ রাত ১টার পরে ৩/৪টি মোটরসাইকেলে একদল সন্ত্রাসী আমার বাড়িতে হামলা করতে আসে। বিষয়টি আমার দল কীভাবে নেয়, সেটাই এখন দেখার বিষয়।
এ বিষয়ে মোরশেদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ৩টি মোটরসাইকেলের ২টি সামনে ছিল পিছনের মোটরসাইকেলটির ৩ জনকেই চিনতে পেরেছি। তারা হল ১/ ৩নং চর লরেন্স ইউনিয়ন ৩নং ওয়ার্ডের হাফিজুল্লাহ মান্টুর ছেলে রিমন,২/ ৩নং ওয়ার্ডের আবুলা কালামের ছেলে জিহাদ ও ৩। ৪ নং ওয়ার্ডের সানাউল্লাহ’র ছেলে মান্নান। মোরশেদ চিৎকার করলে স্থানীয় আশপাশের লোকজন জড়ো হয়ে ধাওয়া করলে তারা সেকান্তরের বাড়িতে আশ্রয় নেয়।
মোরশেদ আরো জানান তিনি আইনের আশ্রয়ের জন্য কমলনগর থানায় যাচ্ছেন।
০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদাবাজের বিরুদ্ধে মামলা করে হুমকির মুখে মোরশেদ
-
রিপোর্টারের নাম - আপডেটের সময় : ০৫:৩০:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- ১২৯ টাইম ভিউ
ট্যাগ:










