০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেত্রীর মনোনয়ন ফরম জমা নেওয়ার নির্দেশ–হাইকোর্ট

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

জানা গেছে, গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বাতিল করেছিল। আগামী ১২ মে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্য ওই দিনই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ওই দিন বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা ছিল। কিন্তু নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে, অর্থাৎ নির্ধারিত সময়ের ১৯ মিনিট পরে। এ কারণেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরবর্তীতে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি প্রতিকার চাইলে হাইকোর্ট নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

এনসিপি নেত্রীর মনোনয়ন ফরম জমা নেওয়ার নির্দেশ–হাইকোর্ট

আপডেটের সময় : ১২:২৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬