০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১জনের

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে নিহত এক। ২৬ এপ্রিল রবিবার রাতে রামগতি লিংক রোড মডেল হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ হাসান রাব্বি সদর উপজেলার ভবানীগঞ্জ গ্রামের মৃত নুর হোসেনের ছেলে।

ঘটনার সিসিটিভি ফুটেজ সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় শহরে বৃষ্টি হয়। এতে সড়কগুলো ভেজা ছিল। মোটরসাইকেলযোগে রাব্বি ঝুমুর এলাকা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান ঘটনাস্থলে পৌঁছলে মোটরসাইকেলকে অটোরিকশা মুখোমুখি ধাক্কা দিলে মোটরসাইকেল চালক মাথায় আঘাত লেগে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত। তাৎক্ষণিক রাব্বিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনায় রাব্বি নামে একজন নিহত হয়েছেন। তাকে আমরা মৃত পেয়েছি। তার মাথার ডান পাশের খুলি ভেঙে গেছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ১জনের

আপডেটের সময় : ০৩:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬