ডেস্ক নিউজ : রাজধানীর কদলতলীতে গণসংযোগকালে জামায়াতের এক নারী নেত্রীকে রামদা দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আহত ওই নেত্রীর নাম কাজী মারিয়া ইসলাম বেবি। তিনি জামায়াতের রুকন ও মহিলা নেত্রী।
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
কাজী মারিয়া ইসলাম বেবি জানান, ঢাকা-৪ আসনে জামায়াতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীনের প্রচারণার অংশ হিসেবে কদমতলীর ৫২ নম্বর ওয়ার্ডে কাজ করছিলেন তারা। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের প্রচারণায় বাধা দেন এবং জয়নুল আবেদীনকে তারা চেনেন না বলে বিভিন্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তিনি আরও বলেন, একটি সরু গলির মধ্যে প্রবেশ করলে হঠাৎ কেউ তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে পালিয়ে যায়। হামলাকারীকে তিনি দেখতে পাননি।
তবে এ ঘটনায় থানায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি জানিয়ে কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান গণমাধ্যমকে জানান, জামায়াতের একজন নারীকর্মী আহত হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 













