০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫৪ টাইম ভিউ

কামাল উদ্দিন : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে লক্ষ্মীপুর জেলায় বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
জেলা ম্যাজিষ্ট্রেটের জারীকৃত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন উপলক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত লক্ষ্মীপুর জেলার সকল বৈধ আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারীর অস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ লাইসেন্সধারীদের নিজ নিজ স্থায়ী বা বর্তমান ঠিকানার নিকটস্থ থানা বা বৈধ ডিলারের কাছে অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্সধারী ব্যক্তি নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা দিতে পারবেন।

তবে এই নির্দেশনা প্রযোজ্য হবে না- রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে,
সরকারি, আধাসরকারি ও বেসরকারি দপ্তর, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োজিত নিরাপত্তাকর্মীদের ক্ষেত্রে,
নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত সংসদ সদস্য প্রার্থী ও তাঁদের নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার অনুমতি অনুযায়ী অনুমোদিত অস্ত্রের ক্ষেত্রে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র জমা না দিলে সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে The Arms Act, 1878 অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুরে সব ধরনের আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

আপডেটের সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬