০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

কুমিল্লা : কুমিল্লার হোমনায় প্রচারণার প্রথম দিনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুর করা হয়। এসময় এলাকা এক পর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে প্রচারণার প্রথম দিনে স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খান কর্মী-সমর্থকদের নিয়ে পৌরসভার শ্রীমদ্দি গ্রামে যাওয়ার পথে হোমনা ওভারব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির কর্মী–সমর্থকরা বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়। তাদেরকে হোমনা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

হোমনা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরে পুলিশ একটি মোবাইল দোকান থেকে অবরুদ্ধ স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন খানকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়।

হোমনা থানার ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এ ঘটনায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পরে যৌথবাহিনী এলাকা টহল দিচ্ছে। কিন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

সূত্র : দেশটিভি অনলাইন

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

হোমনায় স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাংচুর

আপডেটের সময় : ০৪:৩৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬