১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের বাসার পাশ থেকে ২জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৯:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৩০ টাইম ভিউ

ডেস্ক নিউজ : ঢাকা গুলশান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে ২জন আটক
রাজধানীর গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবন এলাকা থেকে দুইজনকে আটক করেছে পুলিশ ও সিএসএফ (চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স)।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে মো. রুহুল আমিন (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নিজেকে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা বলে পরিচয় দেন।
পুলিশ সূত্র জানায়, ওই ব্যক্তি বাসা ও গাড়ির বিভিন্ন দিক থেকে ছবি তুলছিলেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ ও সিএসএফ তাকে জিজ্ঞাসাবাদের পর আটক করে।

এর কিছুক্ষণ পর সকাল ১১টা ১৫ মিনিটে একই বাসভবনের সামনে থেকে মো. ওমর ফারুক নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়। তার পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের দাবি, সন্দেহভাজন হিসেবে দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

তারেক রহমানের বাসার পাশ থেকে ২জন আটক

আপডেটের সময় : ০৯:৫০:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬