০৫:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডেভিলহান্ট ২ অভিযানে আটক ১৮

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৭:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১৬৩ টাইম ভিউ

নোয়াখালী:দেশব্যাপী পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিলহান্ট-২’ এর অংশ হিসেবে নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ ডিসেম্বর) রাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার ৯টি উপজেলায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ১৮ জনের মধ্যে ৬ জন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। বাকি ১২ জন নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের দমনে এই বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

অভিযানের পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। সন্দেহভাজন ব্যক্তি এবং যানবাহনে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নোয়াখালী জেলা পুলিশ জানায়, রাতভর অভিযানে আটক হওয়া আসামিদের আজ বৃহস্পতিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। জনস্বার্থে পুলিশের এই বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ডেভিলহান্ট ২ অভিযানে আটক ১৮

আপডেটের সময় : ০৭:১৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬