০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন ফরম নিলেন আশরাফ নিজান

কমলনগর (লক্ষ্মীপুর): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪(রামগতি-কমলনগর) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন কেন্দ্রীয় বিএনপির সহ শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান।
সোমবার(২২ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা ও রামগতি উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তিনি বলেন বসে থাকার সময় শেষ, এখনই সময় তারেক রহমানের স্বপ্ন মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার। তারেক রহমানের পরিকল্পনা কৃষিতে কি হবে, শ্রমিকের কি হবে, শিক্ষকের কি হবে, আলেমের কি হবে এসবের পরিকল্পনা নিয়েই দেশ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
আরো বলেন তারেক রহমানের পরিকল্পনা রয়েছে, ২০হাজার কিলোমিটার নদী বাঁধের কাজ বাস্তবায়ন করার। স্বাস্থ্য খাতে অনিয়ম, দুর্নীতি রোধে ১লাখ স্বাস্থ্য সহকারি নিয়োগের পরিকল্পনা রয়েছে, সেখানে ৮০শতাংশ নারী থাকবে। এসব বাস্তবায়নের সময় এসেছে। তারেক রহমানকে আগামীর প্রধানমন্ত্রী বানাতে হবে। তবেই এসব পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।

তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তারেক রহমানের এসব পরিকল্পনার বিকল্প নেই। ভোট যুদ্ধে যারা প্রার্থী হবেন দলমতের উর্ধ্বে গিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ বি-নির্মান করতে হবে। আমরা ভোটের মাঠে প্রতিযোগিতা করবো, কেউ কাউকে হিংসা বা প্রতিহিংসা করবো না। একসাথে পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবো। কারণ সবার আগে বাংলাদেশ।

এসময় উপস্থিত ছিলেন, রামগতি উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

মনোনয়ন ফরম নিলেন আশরাফ নিজান

আপডেটের সময় : ০৩:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫