১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসে অগ্নিসংযোগ দিয়ে একজনের মৃত্যু!

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০২:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • ৬৪ টাইম ভিউ

ডেস্ক নিউজ : বাসে অগ্নিসংযোগকালে ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ১।

রাজধানীতে বাসে অগ্নিসংযোগকালে জনতার ধাওয়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে সাইয়াফ (১৮) নামে এক দুষ্কৃতকারী মারা গেছে। এ ঘটনায় একজন পালিয়ে যেতে সক্ষম হলেও রুদ্র মোহাম্মদ নাহিয়ান আমির সানি (১৮) একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শাহআলী থানাধীন উত্তর নবাবেরবাগ সোহেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পশ্চিম পাশে বাসে আগুন দেয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয় ও আটক করে।

জানা গেছে, পাকা রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা বাসে কয়েকজন যুবক প্লাস্টিকের বোতলে করে কেরোসিন ছিটিয়ে অগ্নিসংযোগ করে তা মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিল। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দুষ্কৃতকারীদের ধাওয়া করে একজনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের একজন প্রাণভয়ে নিকটবর্তী তুরাগ নদীতে ঝাঁপ দেয় এবং অন্য একজন দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। সাঁতার না জানায় নদীতে ঝাঁপ দেওয়া দুষ্কৃতকারী পানিতে ডুবে যায়।

পরবর্তীতে উপস্থিত লোকজন মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় লোকজন আটক দুষ্কৃতকারীকে পুলিশে সোপর্দ করে।

নাশকতামূলক এই ঘটনায় জড়িত পলাতক অপর দুষ্কৃতকারীকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

বাসে অগ্নিসংযোগ দিয়ে একজনের মৃত্যু!

আপডেটের সময় : ০২:৩৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫