১১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী বিরোধী সব মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ১২৪ টাইম ভিউ

ডেস্ক নিউজ :আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে সব তুলে নেওয়ার প্রতিশ্রুতি। আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে নির্বিচারে মামলা করেছে, আমরা সে পথে হাঁটতে চাই না। বরং আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সবগুলোই আমরা তুলে নেবো বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‌‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত বছরের ৫ আগস্টেই বলেছিলেন—আমরা প্রতিশোধ চাই না, চাই শান্তি, সমৃদ্ধি ও একটি উন্নত বাংলাদেশ। সেই পথেই আমরা এগোতে চাই।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে বলতে চাই —অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।’

ফখরুল বলেন, ‘জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে যে নতুন চালগুলো দেওয়া হচ্ছে, সেগুলো মূলত গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র।’

বিএনপি চায় গণভোট ও নির্বাচন একই দিনে উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।’

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

আওয়ামী বিরোধী সব মামলা তুলে নেওয়ার প্রতিশ্রুতি

আপডেটের সময় : ০১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫