১২:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির দু’গ্রুফের দ্বন্দ্বে প্রাণ গেল ২ সহোদরের

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • ৮৫ টাইম ভিউ

ডেস্ক নিউজ : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে । গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন নওসেদ আলীর দুই ছেলে — মিলন (৬০) ও আলম (৫৫)। তারা দুজনই বিএনপির জেলা পর্যায়ের সক্রিয় নেতা এবং চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুস সালাম তুহিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

ঘটনার সূত্রপাত হয় বিএনপির দুই গ্রুপ—আব্দুস সালাম তুহিন ও সাবেক এমপি আমিনুল ইসলামপন্থীদের মধ্যে চলমান দ্বন্দ্ব থেকে। জানা গেছে, কয়েক দিন আগে আমিনুলপন্থী তিন নেতা—তরিকুল, কামরুল ও শফিকুলকে মারধর করে তুহিনপন্থীরা। এর জেরে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে আমিনুল ইসলামপন্থীরা পাল্টা হামলা চালায়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটে।

এ ঘটনায় তুহিনপন্থী অন্তত ১৪ জন আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মিলন ও আলমের মৃত্যু হয়।
নিহতদের ছোট ভাই ইয়াসিন আলী বলেন, “আমার দুই ভাইকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, “রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে, জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

বিএনপির দু’গ্রুফের দ্বন্দ্বে প্রাণ গেল ২ সহোদরের

আপডেটের সময় : ০৪:৪১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫