১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসায়ীর স্ত্রী -মেয়েকে গলা কেটে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৫:৩১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ৯৯ টাইম ভিউ

(রামগঞ্জ- লক্ষ্মীপুর): জেলার রামগঞ্জ উপজেলায় নৃশংসভাবে মা ও মেয়েকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— জুলেখা বেগম (৪২) ও তার মেয়ে তাসলিমা আক্তার (১৮)।

নিহত জুলেখার স্বামী অবসরপ্রাপ্ত সাবেক সেনা সদস্য এবং বর্তমানে রামগঞ্জের সোনাপুর বাজারের মিজান ক্রোকারিজ এর মালিক হিসেবে ব্যবসা পরিচালনা করছেন। মিজানের মেয়ে মীম রামগঞ্জ মডেল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মিজান সোনাপুর বাজারে ক্রোকারিজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ওই সময় বাড়ির পুরুষরা সবাই বাজারে ছিল। বাড়িতে মিজানের স্ত্রী জুলেখা ও মেয়ে মীম একা ছিল। সেই সুযোগে দুর্বৃত্তরা বাসায় ঢুকে মা ও মেয়েকে জবাই করে হত্যা করে। পরে বাসায় থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী রাত ১২টার দিকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থল আছি। স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে ঘাতকরা। তদন্ত করে শীঘ্রই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ব্যবসায়ীর স্ত্রী -মেয়েকে গলা কেটে হত্যা

আপডেটের সময় : ০৫:৩১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫