০১:২১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩ কিশোর!

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৩:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ১২৩ টাইম ভিউ

রামগতিতে পাওনা টাকা চাওয়ায় দু’পক্ষের মারামারিতে বৃদ্ধ খুন,আটক ৩

মুহাম্মদ নিজাম উদ্দিন ( রামগতি – (লক্ষ্মীপুর):লক্ষ্মীপুর রামগতিতে পাওনা টাকা চাওয়ায় দু’পক্ষের মারামারিতে সোলাইমান (৭৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সজিব (১৭), মোঃ আশিক (১৮) ও আসিবুল ইসলাম (১৬) সহ ৩ যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ৫ টার দিকে উপজেলার চরসেকান্তর রাস্তা মাথা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সোলাইমান উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সবুজগ্রামের মৃত সুলতান আহমদের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, বৃদ্ধ সোলাইমানের নাতি মেহেদী হাসান রাফির কাছ থেকে ওই এলাকার শাহাদাতের ছেলে সজিব আড়াই হাজার টাকা ধার নেয়। কয়েকমাস ধরে পাওনা টাকা দিবে-দিচ্ছে বলে কালক্ষেপণ করে টাকা দিচ্ছেনা সজিব। বিষয়টি নিয়ে বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি চলছিল। খবর পেয়ে মেহেদী হাসান রাফির দাদা সোলাইমান গিয়ে দু’পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এসময় এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধরে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন সোলাইমান। মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে রাত সাড়ে ৮ টার দিকে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ সোলাইমানের মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। এ ঘটনায় সোলাইমানের ছেলে নুর আলম বাদী হয়ে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবির হোসেন বলেন, পাওনা টাকার জেরে দু’পক্ষের মারামারিতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছেন। ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

রামগতিতে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৩ কিশোর!

আপডেটের সময় : ০৩:৫৩:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫