কমলনগর লক্ষ্মীপুর :প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইন বলেছেন, “ব্যক্তিগতভাবে আমরা অনেকেই নিজের আর্থ-সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারি। তবে কোনো অবস্থাতেই যেন জনগণের হক নষ্ট না হয়। প্রধানমন্ত্রী বারবারই বলছেন, জনগণের প্রাপ্য ও অধিকারের বিষয়ে সবাইকে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। আজ ২৯ মে শুক্রবার সকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রধান সড়ক ও বিভিন্ন বাজার এলাকায় নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি বীথিকা আরও বলেন, “আমরা নিজেরা ব্যবসা-বাণিজ্য করে নিজেদের অর্থনৈতিক উন্নয়ন করব, এতে কোনো বাধা নেই। তবে সরকারিভাবে জনগণের জন্য যে বরাদ্দ আসবে, তা সম্পূর্ণভাবে তাদের কল্যাণেই খরচ করতে হবে। বিশেষ করে নারীদের সচেতনতামূলক ও উন্নয়নমূলক কাজে আমাদের সম্পৃক্ততা ও সহায়তা বাড়াতে হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— কমলনগর উপজেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক জামাল উদ্দিন আবগানী, মো. রেদোয়ান হোসেন এবং বিএনপি নেতা হুমায়ুন কবির, নুর আলম, করিম মেম্বার, ডা. আবু নুর সোহাগ ও ফখরুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে –এমপি বীথিকা
-
রিপোর্টারের নাম - আপডেটের সময় : ০২:০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬
- ১১৯ টাইম ভিউ
ট্যাগ:










