কমলনগর লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর কমলনগর ৩ নং চর লরেন্স ইউনিয়নের করিম মেম্বারের ছেলে নজরুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ। আজ ৯ মার্চ সন্ধ্যার সময় গোপন সংবাদের ভিত্তিতে করইতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অপহরণ চাঁদাবাজি চিন্তাই মোটরসাইকেল চুরির অভিযোগে তার বিরুদ্ধে কমলনগর থানায় ২টি মামলায় সে দীর্ঘদিন পলাতক ছিল।
কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) সাফায়েত ঈগল নিউজকে জানান তার বিরুদ্ধে মামলা নং ৬/২৬ ও ৭/২৬
দুইটি রেগুলার মামলা রয়েছে। সে দীর্ঘ দিন পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। অবশেষে আজ গোপন সংবাদ পেয়ে আমি সঙ্গী ফোর্স সাথে নিয়ে তাকে গ্রেফতার করি।
আগামীকাল তাকে আদালতে সোপর্দ করব।
১২:০৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চাঁদাবাজি অপহরণ মামলায় মুন্না গ্রেফতার
-
রিপোর্টারের নাম - আপডেটের সময় : ০৫:৩৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
- ২৩৮১ টাইম ভিউ
ট্যাগ:
জনপ্রিয় পোস্ট










