১০:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি কার্যালয়ে চুরি, গুরুত্বপূর্ণ নথিপত্রে অগ্নিসংযোগ

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে চর আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দুর্ধর্ষ চুরি ও গুরুত্বপূর্ণ নথিপত্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে উপজেলার রামদয়াল বাজারে অবস্থিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদের সচিবের কক্ষের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সচিবের কক্ষ ও উদ্যোক্তার কক্ষে থাকা দুটি আলমারি ভাঙচুর করে গুরুত্বপূর্ণ নথিপত্র তছনছ করে ছড়িয়ে-ছিটিয়ে ফেলে। এ সময় কিছু নথিপত্রে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।
দুর্বৃত্তরা আলমারিতে রাখা দুই স্থানের মোট ৪৪ হাজার ৫০০ টাকা নিয়ে যায়। ঘটনাস্থল থেকে গ্রিল ভাঙার কাজে ব্যবহৃত একটি লোহার শাবল ও হাতুড়ি উদ্ধার করা হয়েছে।
ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি দ্রুত পরিষদ কার্যালয়ে ছুটে যান। সেখানে গিয়ে আলমারি ভাঙচুর ও গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ অবস্থায় দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন এবং বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) অবহিত করেন।
তিনি আরও জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া পরিষদের সচিব মো. ইউসুফ মঙ্গলবার অফিস শেষে পারিবারিক কাজে রাতেই রংপুরে চলে যান। সচিব অনুপস্থিত থাকায় ঠিক কোন কোন নথিপত্র নষ্ট বা খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্যানেল চেয়ারম্যান বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করলে তছনছ হওয়া নথিপত্র যাচাই করে কী কী নথি নষ্ট বা খোয়া গেছে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে।
ঘটনার পর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ইউপি কার্যালয়ে চুরি, গুরুত্বপূর্ণ নথিপত্রে অগ্নিসংযোগ

আপডেটের সময় : ০৬:৫৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬