০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ভয়াবহ আগুন

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ টাইম ভিউ

ডেস্ক নিউজ : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৬ষ্ঠ তলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের টেলিফোন অপারেটর ও লিডার আবু সায়িদ অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সায়িদ বলেন, বিকাল সাড়ে ৪ টার দিকে খবর আসে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লেগেছে। সাথে সাথে আমাদের টিম রওনা করে এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়লে স্বজনরা রোগী নিয়ে তাড়াহুড়া করে হাসপাতাল ভবন থেকে নেমে যায়। তবে, এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ময়মনসিংহ মেডিকেল কলেজে ভয়াবহ আগুন

আপডেটের সময় : ১১:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬