০৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাবনা ১ও ২ আসনে নির্বাচন স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২৮০ টাইম ভিউ

ডেস্ক নিউজ : পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুক্রবার (৯ জানুয়ারি) এ আদেশ দেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি বলেন, আপিল বিভাগের আদেশেই এ সিন্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশনের গত ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশটুকু স্থগিত করেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন (ইসি) ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

প্রসঙ্গত, পাবনা-০১ আসন: ভিপি শামসুর রহমান (বিএনপি মনোনীত, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক), ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (জামায়াত মনোনীত, পদ নেই, প্রয়াত আমির নিজামী পুত্র), অধ্যাপক আবু সাইয়িদ (স্বতন্ত্র), ইউনুস আলী (স্বতন্ত্র, কেন্দ্রীয় তাঁতিদলের সাবেক সহ-সভাপতি), মাসুদুল হক (স্বতন্ত্র, যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য), খায়রুন নাহার খানম (স্বতন্ত্র, সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক), মো. আব্দুল গণি (ইসলামী আন্দোলন) মনোনয়নপত্র দাখিল করেছেন।

এছাড়াও পাবনা-০২ আসন: এ.কে.এম সেলিম রেজা হাবিব (বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য), হেসাব উদ্দিন (সুজানগর উপজেলা জামায়াতের আমির), আফজাল হোসেন খান কাসেমী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মেহেদী হাসান রুবেল (জাপা), নাসির উদ্দিন (গণফোরাম) মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

পাবনা ১ও ২ আসনে নির্বাচন স্থগিত

আপডেটের সময় : ০৪:৪৯:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬