০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে দূর্নিতীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯১ টাইম ভিউ

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের নামে নিন্মমানের উপকরন ব্যবহার করে সরকারী টাকা হরিলুট করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। এসব দূর্নীতির অভিযোগ ও সড়ক পূন: সংস্কারের দাবীতে সড়ক অবরোধ করে ঝাড়ুমিছিল করেছে স্থানীয়রা। এ সময় তারা প্রায় তিন ঘন্টা ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের বটতলী অংশে এমন কর্মসূচি করেন ভুক্তভোগী এলাকাবাসী।

জানাগেছে, লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী থেকে দত্তপাড়া পর্যন্ত ৪ কি: মি: সড়কে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। ফলে রাস্তাটি সংস্কারের কয়েকদিনের মধ্যে বৃহৎ অংশজুড়ে ভেঙে গেছে। এতে যানবাহন চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়কটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিতে হবে। না হলে স্থানীয়দের দূর্ভোগ আরো বাড়বে। আগামী বর্ষায় চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এ সড়ক।

‎এদিকে দীর্ঘ তিন ঘন্টা সড়ক অবরোধের ফলে লক্ষ্মীপুর ও চৌমুহনীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে দেখা যায় যানবাহনের দীর্ঘ লাইন। এতে যাত্রী ও চালকদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বলছেন- এভাবে সড়ক অবরোধের ফলে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। এভাবে সড়ক অবরোধ না করে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করে বিষয়গুলো সমাধান করা উচিত। অন্যরা বলছে এ বিষয়ে এলজিইডি কে বার বার বলার পরও তাদের টনক নড়েনি। ঠিকাদারের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। সড়কটি পূন:সংস্কার করেনি।

আন্দোলনকারীদের কয়েকজন বলেন, ‘অনিয়মের বিরুদ্ধে আমাদের এ কর্মসূচি। সড়কটি পুনরায় সংস্কারের দাবি আমাদের। নতুবা এলজিইডি অফিস ঘেরাওসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

এ বিষয়ে ‎লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘রাস্তার কাজের বিষয়ে আমরা অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিবেন। আশা করি দ্রুতই একটা সমাধানে আসতে পারবো। আজকের আন্দোলনের বিষয়ে আমরা অবগত নই।’

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুরে দূর্নিতীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল ও সড়ক অবরোধ

আপডেটের সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬