১১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আজকের নির্বাচনী কর্মশালা স্থগিত

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৭:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ১৮৩ টাইম ভিউ

ডেস্ক নিউজ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করেছে সরকার।

২ ডিসেম্বর মঙ্গলবার সকালে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী কাল রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষায় সমন্বিত ভূমিকা’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠান স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব মো. শিমুল আকতার।

কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল দপ্তরের প্রধানগণ, সকল বিভাগীয় কমিশনার, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, সকল জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, সকল চিফ জুডিসিয়াল মেজিস্ট্রেট, সকল চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট, সকল পুলিশ সুপার, জেলা নির্বাচনী কর্মকর্তা, প্রতি জেলা থেকে একজন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি (প্রতি জেলা থেকে একজন করে) উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা সংযুক্ত থাকার কর্মসূচি ছিল।

ওই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিশেষ অতিথি থাকার কথা ছিল আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। অনুষ্ঠানে সকলের উপস্থিতি বাধ্যতামূলক করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

আজকের নির্বাচনী কর্মশালা স্থগিত

আপডেটের সময় : ০৭:১৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫