০১:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কপাল খুললো স্বতন্ত্র ইবতেদায়ীর

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ৯১ টাইম ভিউ

ডেস্ক নিউজ :ইবতেদায়ী মাদ্রাসার কপাল খুললো। সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে শর্তসাপেক্ষে এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বর্তমানে দেশে সরকারি অনুদান পাওয়া স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ১ হাজার ৫১৯টি। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তথ্যমতে, দেশে আরও কয়েক হাজার কোডভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক বলেন,

“শর্ত সাপেক্ষে ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা। আজই আমরা সেই ফাইল পেয়েছি। যেসব মাদ্রাসা এমপিওভুক্ত হবে, তাদের শিক্ষকেরা চলতি বছরের জুলাই মাস থেকে এমপিও সুবিধা পাবেন।”

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্র জানিয়েছে, সরকারি অনুদান পাওয়া ১ হাজার ৫১৯টি মাদ্রাসার মধ্যে ১ হাজার ৮৯টি এমপিওভুক্ত করা হচ্ছে। কারণ, প্রায় ২০০টি মাদ্রাসা ইতিমধ্যে দাখিল মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে এবং আরও প্রায় ৩০০টি মাদ্রাসার প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকায় তাদের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন এসব প্রতিষ্ঠানের শিক্ষকরা।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

কপাল খুললো স্বতন্ত্র ইবতেদায়ীর

আপডেটের সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫