চিত্রনায়িকা পরীমনিকে নিয়ে আলোচনা–সমালোচনার শেষ নেই। তবে কোনো কিছুকে পাত্তা দেন না তিনি। নিজের মতো করে চলেন। বিভিন্ন সময় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমন মনোভাবও প্রকাশ করেছেন পরীমনি। কয়েক দিন ধরে সন্তানের বাবা চিত্রনায়ক শরীফুল রাজকে নিয়ে মুখ খোলেন তিনি। কলকাতার গণমাধ্যমে রাজ সম্পর্কে অনেক কথাই বলেন, যা আগে কখনো বলেননি পরীমনি। তবে এসব নিয়ে রাজ একদম চুপচাপ। বক্তব্য নিয়ে যখন আলোচনা চলছিল, ঠিক তখনই কলকাতায় একটি ছবিতে অভিনয়ের খবর জানালেন পরীমনি। জানালেন, ‘ফেলুবকশি’ নামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
০৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কলকাতার সিনেমায় পরীমনি, সঙ্গে সোহম
-
ইসমাইল হোসাইন বিপ্লব - আপডেটের সময় : ১০:৪৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪
- ১৩৭ টাইম ভিউ
ট্যাগ:
















