১২:০৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুর শিশুকে ছুরিকাঘাত করে হত্যায় অভিযুক্ত গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে পূর্ববিরোধের জেরে রিশাদ (১২) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর থানাধীন ৪ নম্বর চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চররুহিতা গ্রামের নানু মাঝি বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই এলাকার সাহেদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, পূর্ববিরোধের জেরে রিশাদ ও রুবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিশাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে রিশাদ গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৩০ আগস্ট লক্ষ্মীপুর সদর থানায় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেন। মামলাটি মামলা নম্বর ৬৭/৪৬৭।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমীর তত্ত্বাবধানে লক্ষ্মীপুর মডেল থানার একটি দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রুবেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রুবেলকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

লক্ষ্মীপুর শিশুকে ছুরিকাঘাত করে হত্যায় অভিযুক্ত গ্রেফতার

আপডেটের সময় : ০৭:২০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬