১১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লক টাওয়ারে বজ্রপাত

  • রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ৫৫ টাইম ভিউ

ডেস্ক নিউজ: সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আকস্মিক তীব্র ঝড় ও ভারী বৃষ্টির সময় বিখ্যাত ক্লক টাওয়ারের চূড়ায় একটি শক্তিশালী বজ্রপাতের ঘটনা ঘটেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এই রোমহর্ষক দৃশ্য ক্যামেরাবন্দী হওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

পবিত্র কাবা শরিফ সংলগ্ন বিশ্বের অন্যতম উঁচু ভবন আবরাজ আল-বাইত বা ক্লক টাওয়ার। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকার আকাশ চিরে আসা একটি তীব্র আলোকরশ্মি সরাসরি টাওয়ারের চূড়ায় আঘাত করে। বজ্রপাতের সেই আলোয় এক মুহূর্তের জন্য পুরো মক্কা নগরী ঝলসে ওঠে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্রের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) রাত থেকে মক্কা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঝোড়ো বাতাসসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়। ঝড়ের তীব্রতায় কাবা শরিফের মাতাফে (তাওয়াফের প্রাঙ্গণ) অবস্থানরত ওমরাহযাত্রী ও সাধারণ পুণ্যার্থীরা কিছুটা বিপাকে পড়েন।

পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে মক্কা অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সরাসরি ক্লাসের বদলে দূরশিক্ষণ বা অনলাইন ক্লাস চালুর নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী আরও কয়েক দিন এই অঞ্চলে কালবৈশাখী ভাব ও বৃষ্টিপাত বজায় থাকতে পারে।

উল্লেখ্য, মক্কার বিখ্যাত ক্লক টাওয়ারে শক্তিশালী ‘লাইটনিং রড’ বা উন্নত বজ্রপাত নিরোধক ব্যবস্থা থাকায় এই তীব্র বজরাঘাতে ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বড় ধরনের কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে দেশটির জরুরি সেবা বিভাগ।

ট্যাগ:

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

লেখক তথ্য সম্পর্কে

ক্লক টাওয়ারে বজ্রপাত

আপডেটের সময় : ০৪:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬